ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী হজ উপলক্ষে নতুন নীতিমালা অনুমোদন দিলো সৌদি এসএসসির খাতা পুনর্মূল্যায়নের বিপুল আবেদন, সমাধানে নতুন নীতিমালা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত ডিজিটাল প্রযুক্তিতে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর সরাসরি প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন কালভার্টের বদলে বাঁশের সাঁকো, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

পটলের বাড়তি দাম খুশি কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌসুমের শেষ পর্যায়ে পটলের বাড়তি দামে খুশি রাজশাহীর কৃষকরা। এ কারণে পটলের খেতের যত্নও বাড়িয়ে দিয়েছেন তারা।

জানা গেছে, পটলের দাম মাসখানেক আগে কম থাকলেও বর্তমানে পবার নওহাটা, মোহনপুরের কেশরহাট, বিদিরপুরহাট, মৌগাছি এবং বাগমারার ভবানীগঞ্জ ও মোহনগঞ্জ হাটে বেশি দামে বিক্রি হচ্ছে।

মোহনপুর উপজেলার বিদিরপুর হাটে সোমবার দুপুরে জমি থেকে নিয়ে আসা প্রতি মণ পটল ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। তবে মাচার পটল প্রতি মণ আরও ২০০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে। ফলে প্রতি কেজি পটলচাষিরাই বিক্রি করছেন ৪০ থেকে ৪৫ টাকা দামে।

এ উপজেলার নুড়িয়াক্ষেত্র গ্রামের কৃষক তোবারক আলী জানান, তিনি ১০ কাঠা জমিতে পটলের আবাদ করেছেন। প্রথম প্রথম দাম একটু কম ছিল। এখন বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। পটলে তেমন রোগ-বালাই নেই। পটলের আবাদও ভালো হয়েছে। ফলে লাভবান হচ্ছেন কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার ৮৮০ হেক্টর (৭ হাজার ৫৪৭ বিঘা) জমিতে পটলের চাষ হয়েছে।

প্রায় সবকটি উপজেলায় পটলের চাষ হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি পবায় এক হাজার ২৫০ হেক্টর, মোহনপুরে ২০০ হেক্টর এবং বাগমারায় ১১০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহীর উপপরিচালক দেব দুলাল ঢালী বলেন, রাজশাহী অঞ্চলের জমি পটল চাষের জন্য উপযোগী। এবার পটলের ফলন ভালো হয়েছে। দামও বেশি। ফলে আগামীতে এ অঞ্চলের কৃষক পটল চাষে আরেও উৎসাহী হবে বলে তিনি মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

পটলের বাড়তি দাম খুশি কৃষক

আপডেট টাইম : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭