ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী

কাঁচা মরিচের কেজি ২০০ টাকায় ঠেকেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সবজির দাম যেন কমছেই না। এক সপ্তাহে কিছুটা কমলে পরের সপ্তাহে আবার এক লাফে অনেকটা বেড়ে যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কিছুটা কমলেও দাম বেড়েছে কাঁচা মরিচের। ২০০ টাকায় গিয়ে ঠেকেছে কাঁচা মরিচের কেজি।

আজ শুক্রবার সকালে নগরীর কাজীর দেউড়ি ও চকবাজারের কাঁচাবাজার ঘুরে দেখা যায় এই চিত্র।

বাজারে গত সপ্তাহে ফুলকপি ২০০, শিম ১৪০ ও বেগুন ১২০ টাকায় বিক্রি হয়েছিল। দাম কমে এই সপ্তাহে ফুলকপি ৮০ টাকা, শিম ৭০ ও বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি দাম কমেছে অন্যান্য সবজিরও।  বাজারে মূলা ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, তিত করলা ৫০, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০, মিষ্টি কুমড়া ৩৫, পটল ৫০, পেঁপে ৪০, কচুমুখী ৩০, টমেটো ৮০ ও কাকরোল ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হলেও দাম বেড়ে এই সপ্তাহে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকায়। এছাড়া শশা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

চকবাজার কাঁচাবাজারে আবুল হাসান নামে এক দোকানি বাংলানিউজকে বলেন, ‘এই সপ্তাহে কাঁচা মরিচ বাদে সব সবজির দাম কমেছে। সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। তবে অন্যান্য সবজির সরবরাহ ভালো। কিছুদিন পর সবজির দাম আরও কমে যাবে।

এদিকে মাছের বাজারে দাম কমলেও মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। কাতলা মাছ ৩৫০, রুই (আকারে বড়) ৪০০, চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০ থেকে ১২০০, মলা ১৮০, লইট্টা ১১০, বাটা মাছ ৪০০, কোরাল ৪০০, কই ৪০০ ও কাঁচকি মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজিতে ৬০০, ছাগল ৭০০, দেশি মুরগি ৩৬০ ও ফার্মের মুরগি ১২০ টাকায় বিক্রি হচ্ছে বাজারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

কাঁচা মরিচের কেজি ২০০ টাকায় ঠেকেছে

আপডেট টাইম : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭