ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন মুদ্রার বিপরীতে বেড়েছে পাউন্ডের দর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ডলারের বিপরীতে বেড়েছে পাউন্ডের দর। গতকাল শুক্রবার ডলারের বিপরীতে পাউন্ডের দর বৃদ্ধি পেয়েছে প্রায় ১ শতাংশ। এক পাউন্ড সমান ১ দশমিক ৩৬১ ডলার হয়েছে। গত বছরের জুনের ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) পর এবারই প্রথম সর্বোচ্চ অবস্থানে উঠেছে ডলারের বিপরীতে পাউন্ডের দর।

তবে কেবল ডলারের বিপরীতে নয়, ইউরোর বিপরীতেও বেড়েছে পাউন্ডের দর। গতকাল ১ পাউন্ড সমান ১ দশমিক ১৩৭ ইউরোতে লেনদেন হয়।

আগামী মাসে সুদের হার বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। অনানুষ্ঠানিক ওই বক্তব্যের পরই পাউন্ডের দর বেড়েছে—এমনটা মনে করা হচ্ছে। দেশটির ব্যাংক সুদের হার বর্তমানে শূন্য দশমিক ২৫ শতাংশ। তবে নভেম্বরে তা বেড়ে শূন্য দশমিক ৫০ হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারণী কমিটির সদস্য ভিলেঘি বলেন, ‘এখন পর্যন্ত প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বর্তমান অবস্থায় মুদ্রানীতি নিয়ে আমাদের ধৈর্য রাখা উচিত বলে মনে করি। তবে তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এটা বলা যেতে পারে, আমাদের সুদের হার বাড়ানো প্রয়োজন হতে পারে।’

ব্রেক্সিট ভোটের পর গত বছরের ২৪ জুন থেকে বিশ্ববাজারে কমতে থাকে পাউন্ডের দর। ওই বছরের অক্টোবরে বিশ্ববাজারে পাউন্ডের দর ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের বিপরীতে বাংলাদেশের টাকার মানও শক্তিশালী হয়। বাংলাদেশে পাউন্ড তখন ১০০ টাকার নিচে ক্রয়-বিক্রয় হয়। তবে এরপর কিছুটা বাড়তে থাকে পাউন্ডের দর। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১ পাউন্ডের দর ১০৬ দশমিক ৬২ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বিভিন্ন মুদ্রার বিপরীতে বেড়েছে পাউন্ডের দর

আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭