ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

পোশাক খাত: ২ মাসে রপ্তানি আয় বেড়েছে ১৪.০৫%

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্ট মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৫৫২ কোটি ৪২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এ খাতের পণ্য রপ্তানি আয় ১৪ দশমিক ০৫ শতাংশ বেড়েছে।

চলতি সেপ্টেম্বর মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ২ মাসে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৮৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৭৫ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের দুই মাসে আয় হয়েছিল ২৪৭ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নিটওয়্যার পণ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪৭ কোটি ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২৮৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ০৪ শতাংশ বেশি। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ওই অর্থবছরের প্রথম দুই মাসে আয় হয়েছিল ২৩৭ কোটি ১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০৬ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মেয়াদে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২৬৫ কোটি ৫৪ লাখ ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। একইসঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ১১ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

পোশাক খাত: ২ মাসে রপ্তানি আয় বেড়েছে ১৪.০৫%

আপডেট টাইম : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭