ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

সবজি ও মাছের বাজার চড়া, ইলিশ সহনীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাসের শুরুতে ঈদুল আজহার ছুটি থাকায় রাজধানীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গিয়েছিল। চলতি সপ্তাহে ঢাকা তার পুরোনো রূপ ফিরে পাওয়ার সাথে সাথেই সব ধরণের সবজির বাজার এখন লাগামহীন। ঈদের সপ্তাহের তুলনায় কেজি প্রতি সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ইলিশ ছাড়া সব ধরনের মাছের দাম ঊর্ধ্বমুখী হলেও কমেছে মাংসের দাম। তবে ঈদের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ৫০ কেজির চালের বস্তায় দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা।

শুক্রবার রাজধানীর রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে পণ্যমূলের এই প্রবণতা দেখা গেছে।

কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম বেড়েছে। করলা কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কাঁচকলা হালি ৩০-৩৫ টাকা, কচুর লতি ৪৫-৫০ টাকা, কচু আকারভেদে ১৫-২০ টাকা, ঢেঁড়শ কেজি ৬০ টাকা, পটল ৬০, পেঁপে ৩৫-৪৫ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা,  আকারভেদে লাউ প্রতিটি ৪০-৫০ টাকা,  কাঁকরোল ৫০-৫৫ টাকা কেজি, শসা ৪০-৫০ টাকা, লেবু হালি ২০-৩০ টাকা করে রাখা হচ্ছে। তবে বেগুন গত সপ্তহের তুলনায় ২০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে কেজি।

শাকের দামেও ছাড় পাওয়া দুষ্কর। লাউশাক প্রতি আঁটি ২০, কলমিশাক ১৫-২০ টাকা করে হাঁকা হচ্ছে।

ঈদের ছুটি ও তার পরপর গরু ও খাসির মাংসে যে দাম বেড়েছিল, সেটি এখন কিছুটা কমেছে। ঈদের সপ্তাহে বাজারে গরুর মাংসের দাম ৫৫০ টাকা ছুঁয়েছিল। শুক্রবার ৫০০-৫২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে ঈদের পর চড়ে যাওয়া মাছের বাজার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতি কেজিতে তেলাপিয়া মাছ ১২০-১৩০ টাকা, কই মাছ ১৬০-১৮০ টাকা, শিং ৪৫০-৬০০ টাকা, মেনি মাছ ৫০০-৫৫০ টাকা, চিংড়ি ৬৫০-৭০০ টাকা, রুই মাছ আকারভেদে ২৫০-৩৫০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা করে হাঁকা হচ্ছে।

বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম তুলনামূলক কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

সবজি ও মাছের বাজার চড়া, ইলিশ সহনীয়

আপডেট টাইম : ০৪:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭