ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে আড়ৎদাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য আড়ৎদার ও মজুদদারদের দায়ী করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘চাল নিয়ে চালবাজি বন্ধ করুন, ভালো হয়ে যান।’

বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের দাম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এর পরও চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চালের দাম নিয়ে রাজনীতি হচ্ছে। আড়ৎদার ও মজুদদাররা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।’

কামরুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে এক কোটি মেট্রিক টনের ওপরে খাদ্য মজুদ আছে। এই চাল কৃষকদের ঘরে আছে, আড়ৎদার ও মজুদদারদের হাতে আছে। শিগগিরই আমাদের আরো আড়াই লাখ মেট্রিক টন চাল আসছে।’

দেশে কোনো খাদ্য সংকট নেই দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, সরকারের খাদ্যগুদামগুলোতে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে।

মন্ত্রী জানান, আগামী রোববার থেকে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে।

রোহিঙ্গা সংকটের মধ্যেই চাল আনতে মিয়ানামারে যাওয়ার ঘটনার সমালোচনার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে মিয়ানমারে গিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন বাণিজ্য এবং কূটনীতি এক জিনিস নয়। কিছুদিন পরে মিয়ানমারের একটি প্রতিনিধি দল আসতে পারে, সেই সময় চালের বিষয়ে আলোচনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে আড়ৎদাররা

আপডেট টাইম : ০৬:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭