ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

জর্জিয়া হবে তৈরি পোশাকের নতুন বাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দেশ জর্জিয়া হবে  তৈরি পোশাকের নতুন বাজার বলে আশা করছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

ঢাকায় সফররত জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাজানিয়ার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠকে শেষে সাংবাদিকদের কাছে এমনটাই আশা প্রকাশ করেছে বিজিএমইএ।

সোমবার রাজধানীর হাতিঝিলে বিজিএমইএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিজিএমইএ ও জর্জিয়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনের সফরে ১১ সেপ্টেম্বর তারা ঢাকায় আসেন।

বৈঠক প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ইউপরোপের গুরুত্বপূর্ণ রাষ্ট্র জর্জিয়া। বাংলাদেশের তৈরি পোশাক কারখানা ও পোশাকের বিষয়ে তাদের আগ্রহ বেশি। তবে ওষুধ ও কৃষি উৎপাদনে তারা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন। আর বাংলাদেশে বিদ্যুৎ খাতে কারিগরি সহায়তার বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, জর্জিয়া সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সফরের মাধ্যমে সে দেশের সঙ্গে বিনিয়োগের রাস্তা আরো প্রসারিত হবে। তারা আমাদের শুল্ক মুক্ত সুবিধা দিচ্ছে। দেশটিতে বর্তমানে এক মিলিয়নের কাছাকাছি আমাদের রপ্তানি হয়। কিন্তু ভবিষ্যতে আমদের ব্যবসা আরো বাড়ানোর সুযোগ আছে।
জর্জিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাজানি বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আমরা ছোটদেশ হলেও ইউরোপীয় ইউনিয়নের সহোযোগী সদস্য। জর্জিয়ার রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ। এ খাতে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। তবে ওষুধ ও কৃষি খাতে আমাদের দেশে চাহিদা রয়েছে। এ সুযোগটি বাংলাদেশি ব্যবসায়ীরা গ্রহণ করতে পারে।

এসময় বাংলাদেশে নিযুক্ত জর্জিয়ার রাষ্ট্রদূত আরচিল জুলিয়াসভিলি বলেন, ডুয়িং বিজনেস সূচকে জর্জিয়া এগিয়ে। তাদের অভিজ্ঞতা নিয়ে কাজ করলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যাবে। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ীক সম্পর্ক আরো বাড়বে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে বিজিএমইএর সভাপতি বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের বিভিন্ন অবদান তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

জর্জিয়া হবে তৈরি পোশাকের নতুন বাজার

আপডেট টাইম : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭