ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

শুল্ক কমায় চালের আমদানি বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে দুই দফা বন্যায় খাদ্য সঙ্কট এড়াতে সরকার শুল্ক কমিয়ে আনার পর চাল আমদানি বেড়েই চলেছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চাল আমদানির জন্য ১৪ কোটি ৬৪ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। এই অংক গত বছরের জুলাই মাসের চেয়ে ১২৫৩৭ শতাংশ বেশি।

জুলাই মাসে চাল আমদানির এলসি নিষ্পত্তি হয়েছে ৭ কোটি ১২ লাখ ডলারের, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ৫৩১৬ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই মাসে মাত্র ১১ লাখ ৬০ হাজার ডলারের এলসি খোলা হয়েছিল। আর এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ১৩ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার আমদানি সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, বিভিন্ন পণ্য আমদানির জন্য ৪৭১ কোটি ডলারের (৪.৭ বিলিয়ন) এলসি খোলা হয়েছে। যা গত বছরের জুলাই মাসের চেয়ে ৫২ শতাংশ বেশি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, অন্যান্য পণ্যের মধ্যে জুলাই মাসে গম আমদানির এলসি বেড়েছে ৭৪ শতাংশ। চিনির এলসি বেড়েছে ১২১ শতাংশ। ভোজ্যতেল ৬৪ শতাংশ। পেঁয়াজ আমদানির এলসি বেড়েছে ২৭ শতাংশ।

অন্যান্য পণ্যের মধ্যে সুতা (ইয়ার্ন) আমদানির এলসি বেড়েছে ৩৫ শতাংশ। ওষুধের কাঁচামালে বেড়েছে ৫১ শতাংশ, মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) ৬৯ শতাংশ এবং জ্বালানি তেল আমদানির এলসি খোলার পরিমাণ বেড়েছে ৫৯ শতাংশ।

জুলাই মাসে ৪০৪ কোটি ৬০ লাখ ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে, যা গত বছরের জুলাই মাসের চেয়ে ৪৪ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে ২৮০ কোটি ৪৩ লাখ ডলারের এলসি নিষ্পত্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

শুল্ক কমায় চালের আমদানি বাড়ছে

আপডেট টাইম : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭