ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট থেকে বাজারে ২০ হাজার কোটি টাকার নতুন নোট পাওয়া যাবে। নতুন নোটের বিনিময় চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় ওই নোট মিলবে।

এবার বিভিন্ন মূল্যমানের সর্বোচ্চ সাড়ে ১৮ হাজার টাকার নোট বদলিয়ে নিতে পারবেন আগ্রহীরা। তবে চাহিদা কম থাকায় এ বছর ২ টাকার নোট বিনিময়ের সুযোগ থাকছে না। তবে ১, ২ ও ৫ টাকার কয়েনের সরবরাহ থাকবে পর্যাপ্ত।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি বিভাগীয় সব শাখা অফিসেও নতুন টাকা বিনিময়ের ব্যবস্থা রাখা হচ্ছে। এ ছাড়া রাজধানীতে ১৪টি বাণিজ্যিক ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় করা হবে। ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানম-ি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আবদুল গণি রোড শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখায় মিলবে নতুন নোট।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ২৭ আগস্ট থেকে ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও বিশেষ ব্যবস্থায় নোট বিনিময় করা হবে।

এদিকে মৌসুমি ব্যবসায়ী ও দালাল রুখতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন টাকা বিনিময়ে ডিজিটাল ডিসপ্লের ব্যবহার করা হবে। ওই পদ্ধতিতে আঙুলের (বায়োমেট্রিক) ছাপ নেওয়ার পর কুপনের সিরিয়ালে টাকা সরবরাহ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে

আপডেট টাইম : ০১:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭