ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

ঠিক হলো গরু-খাসির চামড়ার দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে এই দাম ৪০ থেকে ৪৫ টাকা। আর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। ঢাকার বাইরে এই দাম ১৫ থেকে ১৭ টাকা।

দাম নির্ধারণের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যা–ই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তোফায়েল আহমেদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা হওয়ার ৩০ দিন পর্যন্ত সীমান্ত এলাকায় যাতে চামড়া পাচার না হয়, সে জন্য পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যবস্থা নেবে। এর মধ্যেই তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবে। আমার কোনো ধারণা নেই।’ চামড়ার এই দর গতবারের সমানই রাখা হয়েছে বলে তিনি জানান।

বৈঠকে বাণিজ্যসচিব, শিল্পসচিব, চামড়াশিল্পে জড়িত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ঠিক হলো গরু-খাসির চামড়ার দাম

আপডেট টাইম : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭