ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

খাজনা ১০০ টাকা হলে ২৫০ টাকায় সারাবছর গরুর মাংস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গাবতলীর গরুর হাটে খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করা হলে আমরা মাংস ব্যবসায়ীরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ আড়াইশো টাকা কেজিতে সারাবছর গরুর মাংস খাওয়াবো বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেছেন, ‘গরুর হাটে পশুপ্রতি খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করুন। পাঁচ-ছয় হাজার টাকা খাজনা দিয়ে গরু কিনে এনে পশুপালনে উন্নয়ন সম্ভব না, অবাস্তব।’

শুক্রবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

রবিউল আলম বলেন, ‘হাটের ইজারাদাররা শর্ত মানে না। গাবতলির গরুর হাটের ইজারাদার সন্ত্রাসী, মিরপুরের কুখ্যাত মাস্তান লুৎফর রহমান। সে তো আওয়ামী লীগ করে না।

সে সরকারের সমালোচনা করে, সরকারের বিরোধিতা করে। তারপরও এতো নৈরাজ্য সৃষ্টি করার সাহস কোথায় পায়? ওর অত্যাচারের বিষয়ে গাবতলী পশুর হাটে র‌্যাব ও পুলিশের ক্যাম্পে গিয়ে অভিযোগ করলেও কোনো সুরাহা পাওয়া যায় না। কারণ ইজারাদার ইজারার শর্ত বাস্তবায়ন করছে কিনা তা দেখার ক্ষমতা পুলিশকে দেয়া হয়নি। আমাদের দাবি, র‌্যাব-পুলিশকে এই ক্ষমতা দেয়া হোক। তারা আইনের ঊর্ধ্বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

খাজনা ১০০ টাকা হলে ২৫০ টাকায় সারাবছর গরুর মাংস

আপডেট টাইম : ০৭:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭