ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সামনে ঈদ : জমে উঠেছে হলিডে মার্কেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আর কদিন পরেই ঈদুল আজহা। এ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থানের হলিডে মার্কেট।

ঈদ উপলক্ষে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা। সকাল ৮টা থেকেই সাজানো শুরু হয় হলিডে মার্কেট এর এসব দোকান। সংসারের প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় এসব দোকানে।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমি ও মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের হলিডে মার্কেটে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুপাশের ফুটপাত এবং রাস্তার কিছু অংশ জুড়েই রয়েছে প্রায় ২০০ থেকে ২৫০টি দোকান বসেছে বিভিন্ন পণ্যের।

এর মধ্যে নারীদের কসমেটিক, শাড়ি কাপড়, জুতা,  থ্রিপিস, বিছানার চাদর, বালিশের কভার, কম্বল, মশারি, পর্দা, হাঁড়ি-পাতিল, সিরামিক আইটেম, গৃহস্থালি পণ্য, শিশুদের কাপড়, খেলনাসহ সব ধরনের পণ্য রয়েছে। ক্রেতাদের খুব সহজেই আকৃষ্ট করতে পারছেন হলিডে মার্কেটের ব্যবসায়ীরা।

কথা হয় হলিডে মার্কেটে পণ্য কিনতে আসা রোকেয়া আক্তারের সঙ্গে। তিনি বলেন, সামনে কোরবানির ঈদ। তাই ছেলে-মেয়েদের জন্য কেনাকাটা করতে বের হয়েছি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য বড় বড় মার্কেটে গিয়ে কেনার সামর্থ্য নেই। তাই আমাদের ভরসা হলিডে মার্কেট। দামও কম এখানে।

তিনি জানান, চাহিদা অনুযায়ি সব পণ্যই এখানে পাওয়া যায়।

রাজধানীর আইডিয়াল স্কুলের সামনের হলিডে মার্কেটে আসা গার্মেন্টস শ্রমিক লাইজু খানম বলেন, সামনে ঈদ তাই আগেই কেনাকাটা করতে চলে আসলাম। আর কিছুদিন পর প্রচণ্ড ভিড় হবে আর সকল পণ্যের দামও বেড়ে যাবে।

তিনি বলেন, আমি প্রায়ই এখানে আসি। এখানে কম দামে সাধ্যের মধ্যে ভালো পণ্য পাওয়া যায়। আমাদের পরিচিত অনেকেই এখানে আসেন। তবে শহরে আরো কয়েকটি জায়গায় এরকম হলিডে মার্কেট হলে ভালো হতো।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ভালো বেচাকেনা হচ্ছে। প্রতি শুক্রবার আমরা এখানে বসি। এ ছাড়া এখানে আমাদের কোনো ভাড়া দিতে হয় না। অন্যান্য বাজারে আমাদের ভাড়া দিতে হয়। ফলে বেশি লাভ করা যায় না।

শিল্পকলা একাডেমির সামনে থ্রিপিস বিক্রেতা আসলাম হোসেন বলেন, আমার দোকানে ১০০ টাকা দামের ওড়না থেকে শুরু করে ১ হাজার টাকার চেয়ে বেশি দামের থ্রিপিস আছে। সামনে ঈদ তাই বেচাকেনা ভালোই হচ্ছে।

তিনি বলেন, এ মার্কেটে নারীরা বেশি আসেন। আমরা নারীদের পছন্দের ও চাহিদা অনুযায়ী সব পণ্য রাখি। এজন্য প্রতিদিনই পুরাতন ক্রেতার পাশাপাশি নতুন নতুন আগ্রহী ক্রেতারাও আসেন।

২০০৭ সালে রাজধানীতে চালু হয় হলিডে মার্কেট। কিছুদিন চলার পর বিভিন্ন সমস্যার কারণে কয়েক মাস বন্ধ থাকে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হলিডে মার্কেট চালু করা সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। হকারদের ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সামনে ঈদ : জমে উঠেছে হলিডে মার্কেট

আপডেট টাইম : ০৬:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭