ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় ব্যাংকার-এসএমই উদ্যেক্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৯০ বার
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের আয়োজনে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আজ রবিবার ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী ব্যাংক, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হেলাল উদ্দিন, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর আলী এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, কুমিল্লায় কার্যরত বাণিজ্যিক ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসএমই উদ্যোক্তাদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়।সভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তাসহ এসএমই উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন এবং তাঁদের নিজস্ব মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আহ্বান জানান এবং সমন্বয়কারী ব্যাংক হিসেবে এক্সিম ব্যাংককে বিশেষ ধন্যবাদ জানান। সভায় বিভিন্ন ব্যাংকের ১০০ জন এসএমই উদ্যোক্তার মধ্যে প্রায় ৪৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয় ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ব্যাংকার-এসএমই উদ্যেক্তা মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭