ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

লাগামহীন পেঁয়াজের বাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর প্রায় সব খুচরা ও পাইকারি বাজারে দিন দিন বেড়েই চলছে পেঁয়াজের দাম। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, জিগাতলা, মোহাম্মদপুর কাঁচাবাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

গত দুই-তিন সপ্তাহ ধরে পেঁয়াজের দাম লাগামছাড়াভাবে বাড়ছে। এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা।

ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন, ভারতে মূল্য বৃদ্ধির কারণে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। কিন্তু ভারতের পেঁয়াজের সঙ্গে সঙ্গে দেশি পেঁয়াজের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

গত জুলাই মাসের শেষদিকে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ে দুই ধাপে। প্রথমে দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি শুরু হয়। এর দুই-তিন দিন যেতে না যেতেই কেজিপ্রতি বৃদ্ধি পায় ৫ টাকা করে।

অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম তখন ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়। কিন্তু চলতি মাসের শুরুতে আরো দুই দফায় দাম বাড়ে দেশি পেঁয়াজের। প্রথমে ৪০ থেকে ১০-১৫ টাকা বেড়ে ৫০-৫৫ টাকা হয়। আর আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

কারওয়ান বাজারের বিক্রেতা আলতাফ হোসেন বলেন, ‘পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। আমরা পাইকারি বাজারে যে রেট পাই, সেই রেটের থেকে কেজিতে দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করি। শুনেছি, ভারতে বন্যার কারণে দাম বাড়ছে। তাই আমাদের দেশেও বাড়ছে।’

কারওয়ান বাজারে পাইকারিতে পাঁচ কেজির এক পাল্লা পেঁয়াজ ২৭৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে ৫৫ টাকা। এক সপ্তাহ আগেও তা বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়।

সরবরাহে কোনো ঘাটতি আছে কি না, জানতে চাইলে পাইকারি বিক্রেতা মমিন হাওলাদার বলেন, দেশি পেঁয়াজের সরবরাহে কোনো ঘাটতি নেই। কিন্তু ভারতে বন্যা থাকার কারণে পেঁয়াজ একটু কম আসছে।

মূল্য বৃদ্ধির কারণ হিসেবে তিনি বন্যা এবং আড়তদারদের দায়ী করেন।

তিনি বলেন, ভারতে বন্যায় পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বেড়ে গেছে। আর দেশি পেঁয়াজের দাম আড়তদাররা যেভাবে ঠিক করছেন, সেভাবেই বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

লাগামহীন পেঁয়াজের বাজার

আপডেট টাইম : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭