ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে প্রায় ১ কোটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইলের গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৬ লাখ। জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এর মধ্যে একীভূত হওয়া এয়ারটেলের গ্রাহক ছিল ৮২ লাখ ১৯ হাজার (বিটিআরসির ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী)। তারপরও একীভূত রবির গ্রাহক ছয় মাসে বেড়েছে ৫০ লাখেরও বেশি। এ সময় গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩৬ লাখ। যদিও ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনো ব্যবহারকারীর তালিকায় শীর্ষে আছে গ্রামীণফোন।

বর্তমানে বাংলালিংক ব্যবহার করছেন ৩ কোটি ১৫ লাখ গ্রাহক। ছয় মাসে অপারেটরটির গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ। তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।

গত বছরের নভেম্বরে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার পরও রবি আজিয়াটা লিমিটেড নামে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।

জুন পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৮৬ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ কোটি ২৭ লাখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে প্রায় ১ কোটি

আপডেট টাইম : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭