ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

বন্যায় বেড়েছে পেঁয়াজের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতে বন্যার কারণে দেশে পেঁয়াজের দাম বেড়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ কথা জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, সম্প্রতি পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে জানান, মুক্তবাজার অর্থনীতিতে সরকার শতভাগ বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশ ও ভারত দুই দেশেই বন্যা হয়েছে। যে কারণে দেশে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত থেকে সাধারণত পেঁয়াজ আমদানি করা হয়, সেখানেও বন্যা হয়েছে। তবে গত বছর এই সময়ে দেশে পেঁয়াজের যে দাম ছিল, সে তুলনায় এ বছর দাম এখনো কম আছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি এখনো উদ্বেগজনক নয়।

জানতে চাইলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী হাওর বার্তাকে বলেন, দেশে ও পার্শ্ববর্তী দেশে বন্যা হয়েছে। সাধারণত পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়। বন্যার কারণে সরবরাহ যথেষ্ট হচ্ছে না বলে দাম হঠাৎ বেড়ে গেছে বলে বৈঠকে জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২০ টাকা বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

চাল আমদানির শুল্ক আরও কমছে
সূত্র জানায়, বৈঠকে চালের দাম ও আমদানি নিয়েও আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, চাল আমদানিতে শুল্ক আরও ৫ শতাংশ কমছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য আ ক ম বাহাউদ্দীন হাওর বার্তাকে বলেন, চাল নিয়ে সংকট হওয়ায় চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে ১০ শতাংশ করা হয়েছে। প্রধানমন্ত্রী আমদানি শুল্ক আরও ৫ শতাংশ কমিয়ে দিচ্ছেন। তিনি বলেন, বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান যে জিটুজি পর্যায়ে ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে। চাল আমদানি নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের মন্ত্রীর আলোচনা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে টিসিবির পণ্য জেলা ও উপজেলায় আরও সম্প্রসারণের জন্য নতুন করে টিসিবির ডিলার নিয়োগ, মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা, বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার জন্য সংসদীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে মেলায় অংশগ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, এনামুল হক, আ ক ম বাহাউদ্দীন, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু ও মোহাম্মদ হাছান ইমাম খান বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

বন্যায় বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ০৯:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭