ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা বিদেশে মামলা: মুহিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • ৩৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ  শনিবার দুপুরে সিলেটের একটি হোটেলে সিটি কর্পোরেশন আয়োজিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার পাঠানো হয় ফিলিপিন্সের রিজল ব্যাংকে। এর মধ্যে দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে ফিলিপাইন। তবে বাকি টাকা উদ্ধার এখন পর্যন্ত অনিশ্চিত।

এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন নেতৃত্বে একটি কমিটি করে সরকার। এক বছর আগে এই কমিটির প্রতিবেদন জমা পড়ে সরকারের কাছে। কিন্তু একাধিকবার তারিখ দিয়েও প্রতিবেদন প্রকাশ করেননি অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ করতে পারছি না। ইতোমধ্যে রিজাল ব্যাংক বলেছে, তারা টাকা দেবে না। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে একটু অসুবিধা হবে।’

পানামা পেপার্স কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশির নাম রয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকের নাম এসেছে। তবে আমাদের এখানে আমি যেটা শুনেছি এটা এত অথেনটিক না।কিন্তু বিষয়টি নিয়ে দুদক তদন্ত করছে।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বপ্নযাত্রায় ধীরগতি

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা বিদেশে মামলা: মুহিত

আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭