ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার আল-আকসা দখলের পথে ইসরায়েল, জরুরি বৈঠকে জর্ডান

চট্টগ্রামে বাড়ছে পেঁয়াজের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  পেঁয়াজের দামে দীর্ঘদিন স্থিতিশীলতা থাকলেও গত তিন দিন ধরে বেড়েছে অত্যাবশ্যকীয় এ পণ্যটির দাম।

গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়।

চট্টগ্রামের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাহজাহান শাকিল হাওর বার্তাকে  বলেন, পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ।

হঠাৎ করে বেশি দাম কেন- জানতে চাইলে শাকিল বলেন, কিছুদিন আগের জলাবদ্ধতায় খাতুনগঞ্জের মজুদ কাঁচাপণ্যের ক্ষতি হয়েছে। সেটার কারণে দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শাহজাহান শাকিলের দোকানে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৬ টাকা। তবে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজার ঘুরে দেশি পেঁয়াজের খুব একটা চোখে পড়েনি। প্রায় সব পেঁয়াজ ব্যবসায়ীরাই ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন।

অন্যদিকে বৃষ্টির বিরতিতে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচামরিচ।

গত সপ্তাহে কাঁচামরিচ মানভেদে ৯০ থেকে ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সবজির মধ্যে বেগুন বিক্রি হচ্ছে আগের দাম ৬০ টাকায়, বরবটিও বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। গত সপ্তাহে বরবটি বিক্রি হয়েছিল ৭০ টাকায়, এ সপ্তাহেও সেটি একই দামে বিক্রি হচ্ছে।

হেরফের হয়নি পটল, ঢেড়শ, চিচিঙ্গা ও ঝিঙের দামেও।

গত সপ্তাহের মতই ঢেড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় ও ঝিঙে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি পণ্যে অস্থিরতা থাকলেও স্বস্তি দিচ্ছে মাছ ও মাংসের বাজার।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৫০ টাকায়, সোনালী মুরগি পাওয়া যাচ্ছে বরাবরের মত একই দামে ২২০ টাকায়; দেশি মুরগি মিলছে ৩৫০ টাকা কেজিতে।

এছাড়াও মাছের বাজারে লইট্টা ৮০ থেকে ১০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজিতে ৪০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা ও রুই ২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দামে কোনো হেরফের হয়নি। হাঁড়ছাড়া প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও হাঁড়সহ পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে বাড়ছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ০৬:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭