ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: কাদের গণি চৌধুরী

ডি-৮ ভুক্ত ৮ দেশের বাণিজ্য চুক্তির প্রস্তাবে সায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  ডি-৮ ভুক্ত ৮টি মুসলিম দেশের মধ্যে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি ( প্রিফানশিয়াল ট্রেড এগ্রিমেন্ট) অনুসমর্থনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ৮টি মুসলিম দেশের জোট ডি-৮ এ প্রিফানশিয়াল ট্রেড এগ্রিমেন্টের বিষয়টি অনেকদিন ধরে ঝুলে ছিল। প্রথম থেকেই পার্সেন্ট বাড়িয়ে দেওয়া দাবি ছিল আমাদের। কিন্তু অন্য সদস্যরা সে প্রস্তাবে রাজি না হওয়ায় সেটি আর আগায়নি। অবশেষে দেরিতে হলেও ডি-৮ অগ্রাধিকারভুক্ত বাণিজ্য চুক্তিতে সায় দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ডি-৮ এ প্রিফানশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ঝুলিয়ে রেখে লাভ নেই মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই জোটের সদস্যরা যেটাতে রাজ হয়- সেখানেই অনুমতি দেওয়া যেতে পারে। সেজন্যই আজকের বৈঠকে ওই চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।

এশিয়া ও আফ্রিকার আটটি উন্নয়নশীল দেশ- বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জোট হচ্ছে ডি-৮। অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতায়ই এই জোটের প্রধান লক্ষ্য। চলতি বছরের মে মাসে প্রযুক্তি হস্তান্তর ও বিনিময়ের জন্য নেটওয়ার্ক গড়তে ঢাকায় ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ৩ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।  প্রযুক্তি বিনিময়ের মাধ্যমেও কীভাবে জোটভুক্ত দেশগুলো এগিয়ে যেতে পারে- সে বিষয়ে আলোচনা হয়েছে ওই সম্মেলনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

ডি-৮ ভুক্ত ৮ দেশের বাণিজ্য চুক্তির প্রস্তাবে সায়

আপডেট টাইম : ০৪:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭