ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৫০২ বার

অবিলম্বে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন দেশের প্রায় ৫ লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুমকি দেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়কারী মো. আবুল কাশেম বলেন, ‘শিক্ষকদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করবেন। তা না হলে বা বিলম্ব হলে জাতীয় বেতন স্কেল থেকে বাদ পড়া প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে দায়ী করা যাবে না।’

তিনি বলেন, প্রজাতন্ত্রের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেতন-ভাতা কার্যকর করার দাবিতে শনিবার (০৮ আগস্ট) সারাদেশে জেলা সদর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ড. নূর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও অধ্যাপক মো. জাহাঙ্গীর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের হুমকি

আপডেট টাইম : ১২:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫