ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বেগুনের দাম এক দিনে বাড়ল ২০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৪৮৭ বার

মাত্র এক দিনের ব্যবধানে রাজধানীর বাজারে বেগুনের দাম কেজিপ্রতি বাড়ল ২০ টাকা। সেই সঙ্গে দাম বেড়েছে কাঁচা মরিচ, লেবু, ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো এবং শসার। রোজার আগের দিন হওয়ায় গতকাল বাজারে ক্রেতার উপস্থিতি ছিল বেশি। চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রেতারা হঠাত্ করেই দাম বাড়িয়ে দিয়েছে এসব পণ্যের। অথচ বাজারে কোনো সঙ্কট তৈরি হয়নি এবং সরবরাহেও কোনো ঘাটতি নেই। আগের দিন শুক্রবারও রাজধানীর বাজারে বেগুন বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা। আর গতকাল বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকায়। বিক্রেতারা জানান, প্রথম রোজার দিন (আজ রোববার) বেগুনসহ এসব পণ্যের দাম আরও বেড়ে যাবে। সুতরাং আজ বা কাল বেগুনের দাম ৮০ টাকা ছাড়িয়ে সেঞ্চুরি হাঁকালেও অবাক হওয়ার কিছু থাকবে না। গতকাল রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৫, শসা ৪০ থেকে বেড়ে ৫০, ধনেপাতা ১০০ থেকে বেড়ে ১৪০, পুদিনা পাতা ২০০ থেকে বেড়ে ২২০, লেবুর হালি ২০ টাকার বদলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম বৃদ্ধির প্রভাব কাঁচা বাজারের অন্যান্য পণ্যের ওপরও পড়েছে। এক দিনের ব্যবধানে চাল কুমড়া (প্রতি পিস) ৪০ টাকার বদলে ৫০, প্রতিকেজি কচুর লতি ৫০ টাকার বদলে ৬০, পটোল ৬০, ঢেঁড়স ৫০, ঝিঙ্গা ৬০, চিচিঙ্গা ৬০, করলা ৫০, কাঁকরোল ৫০, আলু ১৮-২০, পেঁপে ৪০-৫০, কচুর মুখী ৬০, প্রতিটি ফুলকপি ৫০, বাঁধাকপি ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দাম বেড়েছে পিঁয়াজেরও। শুক্রবার যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকায় সেখানে গতকাল বিক্রি হয়েছে ৩৫ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ ২৫ টাকার বদলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। চালের বাজারও অস্থিতিশীল। বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মোটা স্বর্ণা চাল কেজিপ্রতি ৪৫, পারিজা চাল ৪৪-৪৫, মিনিকেট (ভালো মানের) ৫৬, মিনিকেট (সাধারণ) ৫২-৫৪, বিআর২৮ ৪৮-৫০, সাধারণ মানের নাজিরশাইল ৫৪, উন্নত মানের নাজিরশাইল ৫৬, পাইজাম ৪৮-৫০, বাসমতি ৫৬, কাটারিভোগ ৭৬-৭৮ এবং পোলাওর চাল ১০০ (পুরাতন), নতুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, গতকাল মাছের বাজারেও দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৫০ টাকা। আকার ভেদে প্রতিকেজি রুই মাছ ২৫০-৩৫০, সরপুঁটি ৩৫০-৪৫০, কাতল ৩৫০-৪০০, তেলাপিয়া ১৪০-১৮০, সিলভার কার্প ২০০-২৫০, চাষের কৈ ২৫০-৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাশ প্রতিকেজি ১৫০-২৫০, টেংরা ৬০০, মাগুর ৬০০-৮০০, প্রকার ভেদে চিংড়ি ৪০০-৮০০, প্রতিটি মাঝারি আকারের ইলিশ ৮০০-১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢাকা সিটি করপোরেশন গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা নির্ধারণ করে দিলেও এ দামে কোথাও মিলছে না গরুর মাংস। বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকা। এছাড়া খাসির মাংস প্রতিকেজি ৭৫০-৮০০, ব্রয়লার মুরগি ১৬০, লেয়ার মুরগি ১৮০, দেশি মুরগি ৪০০, পাকিস্তানি লাল মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বেগুনের দাম এক দিনে বাড়ল ২০ টাকা

আপডেট টাইম : ১২:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭