ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লক্ষ্মীপুরে জনতা ব্যাংকে ডাকাতি, ২০ লাখ ৪৭ হাজার টাকা লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৩২২ বার

জনতা ব্যাংক লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভল্ট ভেঙ্গে ২০ লাখ ৪৭ হাজার ৯শত ১৯ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা যায়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর রাতে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।

ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে ব্যাংকের ভল্টে ২০ লাখ ৪৭ হাজার ৯শত ১৯ টাকা রক্ষিত রেখে চলে যায় সবাই। আজ শনিবার ভোর রাত তিনটার দিকে দারোয়ান মোবারক হোসেনকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মারধর করে দুর্বৃত্তরা। পরে ব্যাংকের মূল গেইটের তালা খুলে ভিতরে প্রবেশ করে ডাকাত দল। ভল্টে রাখা ২০লাখ ৪৭হাজার ৯শত ১৯টাকা লুটে করে নিয়ে যায় তারা। এসময় ব্যাংকের সিসিটিভির ক্যামরাও ভেঙ্গে নিয়ে যায়। আজ শনিবার সকালে ব্যাংকের অপর দরোয়ান শাহজাহান ডিউটি করতে আসলে ডিউটিরত দরোয়ান মোবারক হোসেন ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাংক ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের খবর দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক এমরান হোসেন পাটওয়ারী জানান, ব্যাংকের মূল গেইটের তালা কেটে ডাকাত দল ভিতরে প্রবেশ করে বল্ডে রক্ষিত রাখা ২০ লাখ ৪৭ হাজার ৯শত ১৯ টাকা লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে দরোয়ান মোবারক হোসেনকে মারধর ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে পালিয়ে যায় তারা।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

লক্ষ্মীপুরে জনতা ব্যাংকে ডাকাতি, ২০ লাখ ৪৭ হাজার টাকা লুট

আপডেট টাইম : ০৬:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭