ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ইসলামী ব্যাংকের উদ্দেশ্য অটুট থাকবে: নতুন চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
  • ৪১৮ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, ‘ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ইসলামি ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামি শরিয়াহর সব বিধিবিধান কঠোরভাবে পরিপালন করা হবে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে।’ তিনি বলেন, ‘বিষয়টি গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশবাসীকে আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে অবগত করতে চাই।’

রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়কালে নতুন চেয়ারম্যান এসব কথা বলেন।

সম্প্রতি ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানসহ শীর্ষ পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি পরিবর্তন এসেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনেও। রবিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনে ব্যাংকটির আর্থিক খাতে কোনো প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘নতুন পরিচালনা পর্ষদে যারা এসেছেন তাদেরকে আমার কাছে ভালই মনে হয়। এদের দুইজন আমার পরিচিত। এরা কর্মকর্তা ছিলেন। আই লুক গুড।’

প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অকুণ্ঠ বিশ্বাস, আস্থা ও ভালোবাসার কারণে ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এই ব্যাংকের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছে শরিয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রচলন করা সম্ভব। দেশে-বিদেশে এই মডেল গত ৩৪ বছর ধরে বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক স্থাপনের মাধ্যমে এর বাস্তবতা দৃশ্যমান হয়েছে।’

নতুন চেয়ারম্যান বলেন, ‘ইসলামি ব্যাংকের আমানত গ্রহণ, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ সব কার্যক্রম শরিয়াহ মোতাবেক সুদবিহীন এবং লাভ-ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরও সম্প্রসারণ করা হবে।’

আরাস্তু খান বলেন, ‘এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্যসহ আর্তমানবতা ও দুস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকদের আমানত সংরক্ষণসহ কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি আরও বেশি মনযোগ দেয়া হবে।’

ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমসহ উর্ধ্বতন নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ইসলামী ব্যাংকের উদ্দেশ্য অটুট থাকবে: নতুন চেয়ারম্যান

আপডেট টাইম : ১১:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০১৭