ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনে উসকানি, ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার

গত কয়েক দিন যাবত পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতা, শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে দেশের ১২টি শিল্পগ্রুপ ও গ্রুপ-সংশ্লিষ্ট সব পরিচালকসহ ২০৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে,  শ্রমিক আন্দোলনে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, এসব ব্যক্তির ব্যাংক হিসাব শনাক্ত ও জব্দ করার অনুরোধ জানিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট। পাশাপাশি লেনদেনের বিস্তারিত বিবরণও চেয়েছে সংস্থাটি।

তালিকায় রয়েছেন, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন- সালমান এফ রহমান (বেক্সিমকো গ্রুপ), আবদুস সালাম মুর্শেদী (এনভয় গ্রুপ), টিপু মুনশি (সেপাল গ্রুপ), শাহরিয়ার আলম (রেনেসাঁ গ্রুপ), নসরুল হামিদ (হামিদ গ্রুপ) ও তাজুল ইসলাম (ফেবিয়ান গ্রুপ)।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের মো. খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের এ কে এম মোশাররফ হুসাইন, অ্যাক্সিস নিটওয়‍্যার্স লিমিটেডের জাহিদ আহমেদ টুলু, গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন লিপা এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে। এছাড়াও তালিকায় রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের ভগ্নিপতি আলিফ মোল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শ্রমিক আন্দোলনে উসকানি, ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেট টাইম : ১১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬