ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

অবশেষে গ্রামীণ ব‌্যাংক কমপ্লেক্স ছাড়লেন ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৩৭৪ বার

গ্রামীণ ব‌্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূস প্রায় ছয় বছর আগেই অপসারিত হয়েছিলেন। এবার সেই গ্রামীণ ব‌্যাংক কমপ্লেক্সের নিজ বাসা ছাড়লেন তিনি। ইউনূস দীর্ঘ ৩০ বছর ধরে এই বাসটিতে থাকতেন।

ইউনূস সেন্টারের মহাব‌্যবস্থাপক এমএফএম আমির খসরু ফেসবুকে দেওয়া এক স্ট‌্যাটাসে জানিয়েছেন, তিনি ওই বাসাটি গত বুধবার ছেড়ে যান। ভবনটি ছেড়ে যাওয়ার সময়ের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।

আমির খসরু ফেইসবুকে লিখেছেন, ‘প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ৩০ বছর ধরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বাস করেছেন। গ্রামীণ ব্যাংককে নিজের সন্তানের মতো গড়েছেন তিনি। এমনকি যখন দেশের বাইরে ছিলেন তখনও এখানে যেন তার উপস্থিতি অনুভব করা যেত। তিনি অনেক আগেই এখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও গ্রামীণ পরিবারের অনুরোধে পারেননি। কিন্তু আমরা আর তাকে ধরে রাখতে পারলাম না। আমাদের সবাইকে চোখের জলে ভাসিয়ে তিনি আজ নতুন বাসায় চলে গেলেন।’

তিনি বলেন, ‘তার পুরাতন ঘরেই তার স্মৃতিকে আমরা ধরে রাখব। আমরা আপনার সঙ্গে আছি স্যার।’

এর আগে ২০১১ সালের ২ মার্চ মেয়াদ উত্তীর্ণের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও হেরে যান তিনি।

এরপরেও গ্রামীণ ব‌্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ইউনূসের সঙ্গে সরকারের টানাপড়েনের কারণে ব‌্যাংকটিতে কিছু করা যাচ্ছে না বলে অভিযোগ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঢাকার মিরপুর-২ নম্বরে বহুতল গ্রামীণ ব‌্যাংক ভবনে ব‌্যাংকটির প্রধান কার্যালয়। ওই কমপ্লেক্সে থাকতেন গ্রামীণ ব‌্যাংকের প্রতিষ্ঠাতা ব‌্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস। এই নোবেলজয়ীর নামের প্রতিষ্ঠান ইউনূস সেন্টারের কার্যালয়ও ব‌্যাংক ভবনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে গ্রামীণ ব‌্যাংক কমপ্লেক্স ছাড়লেন ইউনূস

আপডেট টাইম : ১২:১৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬