ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৩৯৫ বার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস. এম. মনিরুজ্জামানকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার বর্তমান চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০ (৪) ধারা অনুসারে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। পরে তিনি যুক্তরাষ্টের মিশিগান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দরপুরে।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ মার্চ গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। ওই দিনই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানার নিয়োগ বাতিল করে সরকার।

পরবর্তী সময়ে ড. কাজী খলীকুজ্জমান আহমেদকে প্রধান করে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে সরকার। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

আপডেট টাইম : ১১:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬