ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
  • ৪৬৭ বার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। তাকে চুক্তিতে নিয়োগ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৪) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের নিয়োগ দিতে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অপসারণ করা হয়। দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ‘সার্চ কমিটি’গঠন করে সরকার। এ কমিটির দেওয়া নাম নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার তদন্তের পর আবারও নতুন করে নাম পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে এস এম মনিরুজ্জামানের নিয়োগ চূড়ান্ত করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

আপডেট টাইম : ১০:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬