ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির ১২০ কোটি টাকা ফেরত পেলো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬
  • ৩৮৪ বার

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১২০ কোটি টাকা) ফেরত পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংক এই টাকা গ্রহণ করে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে নগদ ১৫ মিলিয়ন ডলার গ্রহণ করেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

ফিরে পাওয়া এই টাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে জমা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে চলতি মাসের ৭ নভেম্বর দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া এই টাকার অংশ বিশেষ ফিরিয়ে আনতে ফিলিপিন্সের ম্যানিলা যায় কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়। এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) সরিয়ে নেওয়া হয় ৮ কোটি ১০ লাখ ডলার। আর একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২ কোটি ডলার ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়। রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়। এর মধ্যেক্যাসিনো মালিকের ফেরত দেওয়া দেড় কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে আগস্টে ম্যানিলা গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রিজার্ভ চুরির ১২০ কোটি টাকা ফেরত পেলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬