ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১২৭ বার

চলতি মাস থেকেই বাজারে এসেছে নতুন নোট। যেসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেশের মানুষও খুব আগ্রহের সঙ্গে সেসব টাকা সংগ্রহের চেষ্টা করেছেন। এমনি অনেকের আগ্রহ এত বেশি ছিল, খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে হলেও সংগ্রহ করেছেন নতুন নোটগুলো।

তবে এগুলো ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একটি ভিডিওতে দেখা যায় এক হাজার টাকা নোট হাতে এক ব্যক্তি বলছেন কোনো দোকানদার নতুন টাকা নিচ্ছেন না। অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিনটি টাকা নিচ্ছে না। তবে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত টাকা কেনো বুথগুলো গ্রহণ করছে না সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি ভিডিওর বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেনি কালবেলা।

এর আগে, বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নতুন নোট নিচ্ছে না এটিএম বুথ

আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫