ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আবারও বাড়ল সোনার দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০১ বার

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে এবার ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বুধবার (২১ মে) রাতে বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম হলো:

২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬২,২০০ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৩৯,০২৩ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৪,৯৪৯ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ১৭ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বারবার দাম বাড়ায় স্বর্ণ ক্রয়কারীরা চাপে পড়েছেন। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা ও ডলারের বিনিময় হার এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

আবারও বাড়ল সোনার দাম

আপডেট টাইম : ০৭:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫