ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ব্যাংকিং সেবার জন্য আইসিটি’র ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • ৩১০ বার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক আউয়াল খান বলেন, বর্তমান বিশ্বয়ানের যুগে সময়োপযোগী ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা সৃষ্টি করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যাপক প্রচার ও প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা আইসিটির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গতিশীল ব্যাংকিং কার্যক্রমের ব্যাপক সুযোগ সৃষ্টি করেছি ।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত রাকাবের আইসিটি বিভাগের কম্পিউটার ল্যাবরেটরিতে দুই দিনের একটি প্রশিক্ষণের উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এই কোর্সে রাকাবের ১৮ জন জোনাল ম্যানেজার ও দুইজন বিভাগীয় অডিট কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকটির আইসিটি বিভাগ জোনাল ম্যানেজার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কম্পিউটার সফটওয়্যার ও এর প্রয়োগ সংক্রান্ত বিষয়সহ ইন্টাননেট ও ই-মেইল ব্যবহারে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য এই কোর্সের আয়োজন করা হয়।

রাকাব ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার (অপারেশন) সাজামমুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) মিজানুর রহমান। রাকাবের রাজশাহী সদর দফতর কৃষক ও তাদের অন্যান্য সাব- সেক্টরের উদ্দেশ্যে রাজশাহী রংপুর বিভাগের ১৬টি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলার ব্যাংকিং ব্যবসা অব্যাহত রেখেছে।
ব্যবস্থাপনা পরিচালক আউয়ার খান ব্যাংকে ভাবমূর্তি উজ্জ্বল করতে ও সফলভাবে এগিয়ে নিতে অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ব্যাংকিং সেবার জন্য আইসিটি’র ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ

আপডেট টাইম : ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬