ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংক ইউকে শাখার ওপর নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ৪০৫ বার

মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হয়েছেবাংলাদেশের সোনালী ব্যাংক ইউকে শাখাকে নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ) আগামী ২৪ সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানাও গুনতে হচ্ছে।

এ বিষয়ে দেশটির শীর্ষ অ্যান্টি-মানি লন্ডারিং কর্মকর্তা স্টিভেন স্মিথ বলেন, সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা করা হয়েছে। নিয়মিত ব্যাংকিং কর্মকাণ্ড থেকেও ব্যাংকটিকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ব্যাংকটি প্রবাসী-আয় বা রেমিট্যান্স বাংলাদেশে পাঠাতে পারবে।

এফসিএর প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকটি ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনে, বার্মিংহাম ও ব্রাডফোর্ডে সোনালী ব্যাংকের তিনটি শাখা রয়েছে।

প্রবাসীদের সেবা দিতে ও ঋণপত্রের নিশ্চয়তা প্রদানের জন্য ২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে সোনালী ব্যাংক। এতে সরকারের শেয়ার ৫১ ও সোনালী ব্যাংকের ৪৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক ইউকে শাখার ওপর নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০১:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬