ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিবাহবিচ্ছেদের ৪ দিন পর চাহালের নতুন পোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৪ বার

ভারতীয় স্পিনার যুজভেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার গত বৃহস্পতিবার বিবাহবিচ্ছেদ হয়েছে। দু’জনেই পারস্পরিক বোঝাপড়ার অভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। যেখানে আদালত তাদের যুক্তি এবং আবেদনের ভিত্তিতে বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন।

এবার বিবাহবিচ্ছেদের চার দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নতুন জল্পনার জবাব দিলেন চাহাল।

এর আগে ১৮ মাস একসঙ্গে আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদ হয়েছে চাহাল ও ধনশ্রীর। যেখানে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর দু’জনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে কেউ কারও বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।

সোমবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চাহাল। প্রয়াত শিল্পপতি রতন টাটার একটি বিখ্যাত মন্তব্য ব্যবহার করেছেন ভারতীয় দলের ক্রিকেটার। যার অর্থ, ‘কারও বোঝার অক্ষমতার উপর ভিত্তি করে তোমার মূল্য কমে যায় না।’

চাহালের এই পোস্ট নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি নাম না করে সাবেক স্ত্রীকে কটাক্ষ করেছেন লেগ স্পিনার? ধনশ্রী তার মূল্য বুঝতে পারেননি বলে বোঝাতে চেয়েছেন চাহাল?

গত বৃহস্পতিবার বিচ্ছেদের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাহাল লিখেছিলেন, ‘ঈশ্বর আমাকে কত বার রক্ষা করেছেন তা আমি গুনে শেষ করতে পারব না। আমি শুধু ভাবি, অজান্তে কত বার ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সব সময় সহায় হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

পোস্ট করেছেন ধনশ্রীও। তিনি লিখেছেন, ‘চাপমুক্তি। ঈশ্বর আমাদের চিন্তাকে কেমন আশীর্বাদে বদলে দেন। কী অদ্ভুত না? তুমি হয় চিন্তা করবে, নয়তো ঈশ্বরের উপর সব ছেড়ে দেবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তিনি সব ঠিক করে দেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিবাহবিচ্ছেদের ৪ দিন পর চাহালের নতুন পোস্ট

আপডেট টাইম : ০৬:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫