ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৪ বার

ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ সিনিয়র ফুটবলার। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন আরও তিনজন। এদের বাদ দিয়েই নতুন দল গঠন করেছেন ব্রিটিশ কোচ। এই নতুন বাংলাদেশকে নিয়েই আজ তিনি রওনা হচ্ছেন আরব আমিরাতে। উদ্দেশ্য স্বাগতিকদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলা। বুধবার ফিফা প্রীতি ম্যাচ এবং ২ মার্চ সাধারণ একটি প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকাররা।

দুটি সাফ জেতা দলের অনেক ফুটবলারই নেই দলে। সেই অভাবটা অনুভব হওয়ারই কথা। কিন্তু গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সফরে সাবিনাদের অভাব অনুভব করবেন না বলেই জানান অধিনায়ক আফঈদা ‘আমি অভাব অনুভব করছি না।’

তিনি যোগ করেন, ‘আমি অভাব অনুভব করছি না। কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সঙ্গে খেলেছি আমরা। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।’

আফঈদা আরও বলেন, ‘আমাদের সবার একই রকম অভিজ্ঞতা হয়তো নেই, কম-বেশি থাকতে পারে। তারা (সিনিয়ররা) হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি। কিন্তু তাদের মতোই আমরা অনুশীলন করেছি।’

বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফঈদার। এই প্রথম তিনি জাতীয় দলের নেতৃত্ব দেবেন। নেতার মতোই দলকে আগলে রাখার ব্যাপারে আশাবাদী এই ডিফেন্ডার বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশির ভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব।’

আফঈদার দলে আছেন সাফজয়ী আটজন। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ

আপডেট টাইম : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫