ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

শ্রমিক কল্যাণ তহবিলে রবি ও হেইডেলবার্গ সিমেন্টের সাড়ে তিন কোটি টাকা প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৭৮ বার

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোবাইল কোম্পানি রবি আজিয়াটা এবং হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড সাড়ে তিন কোটি টাকা প্রদান করেছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে দুটি কোম্পানির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশের চেক প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
রবি আজিয়াটা লিমিটেড ২০১৫-১৬ অর্থবছরের লভ্যাংশের ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৬৫ টাকা এবং হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৯৯ লাখ ৮৩ হাজার টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। এখন পর্যন্ত দেশি-বহুজাতিকসহ ৭১টি কোম্পানি এ তহবিলে ১৮০ কোটি টাকার বেশি প্রদান করে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব আ ক ম কাশেম মাসুদ, রবি’র মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান, কর্পোরেট এফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগের প্রধান মো. আলাউদ্দিন এবং হেইডেলবার্গ সিমেন্ট কোম্পানির সিবিএ চট্টগ্রাম এর প্রেসিডেন্ট জামাল হোসেন সরকার, আব্দুল হামিদ এবং সেক্রেটারি ইকবাল নাসের উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন

শ্রমিক কল্যাণ তহবিলে রবি ও হেইডেলবার্গ সিমেন্টের সাড়ে তিন কোটি টাকা প্রদান

আপডেট টাইম : ১২:৩৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬