ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১৫৯ বার

বিশ্ববাজারে রেকর্ড করলো স্বর্ণের দাম।আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে, প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭৮৩ ডলার ৩৮ সেন্টে। এর প্রভাবে দেশের বাজারেও যেকোনো সময় বাড়তে পারে দাম।

সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে নিরাপদ বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এছাড়া বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশায় স্বর্ণের বাজারে বিনিয়োগ করছে।

তাদের মতে, আগামী দিনগুলোতে এই মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারে বেচাকেনা হতে পারে।

মূলত মার্কিন নির্বাচন, শ্রমবাজারে অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাসের প্রবণতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। এতে বাড়ছে দাম।

চলতি বছরের জুন মাস থেকে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রবণতা শুরু হয়। গত ৭ জুন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর দফায় দফায় দাম বেড়ে গত ১৮ অক্টোবর বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় ২ হাজার ৭০০ ডলার। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে স্বর্ণের প্রতি আউন্সের দাম ছাড়াল ২ হাজার ৭৫০ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

বিশ্ববাজারে আবারো রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম

আপডেট টাইম : ০৫:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪