ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

হজের খরচ কমতে পারে লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৩৭ বার
হজযাত্রায় এবার খরচ কমানোর ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু টাকার বিপরীতে সৌদি রিয়ালের দর বৃদ্ধি পাওয়ায় হজের খরচ তেমন কমছে না। দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ একটি।

এতে গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেমে শরিফ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এ ক্ষেত্রে খরচ প্রায় এক লাখ টাকা কমতে পারে।তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক আছে সচিবালয়ে। এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানভাড়া ছাড়া হজের খরচ কমানোর কোনো সুযোগ নেই। যেটুকুও কমানোর সুযোগ ছিল তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে। ফলে এখানেই তো অনেক টাকা বেড়েছে।

তার পরও বলছি হেরেম শরিফের কাছের প্যাকেজে সাড়ে ৫ লাখ এবং অন্য প্যাকেজে ৪ লাখ ৬০-৭০ হাজার টাকা হতে পারে। আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি।’গতকাল সোমবার হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুই দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কিভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।’

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ছিল। বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা থেকে সাড়ে ৯ লাখ টাকা পযন্ত ছিল।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

হজের খরচ কমতে পারে লাখ টাকা

আপডেট টাইম : ১০:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪