ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যাংক খোলা থাকবে আগামী শনি ও রবিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
  • ৪১৯ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনি ও রোববার ছুটির দিন শিল্পঘন এলাকায় খোলা থাকবে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। তবে অন্যান্য শাখা ঈদের ছুটির ছয়দিনই ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ঈদুল আজহার আগে শনিবার (১০ সেপ্টেম্বর) ও রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলো পূর্ণ দিবস (সকাল ১০ থেকে বিকাল ৪টা) খোলা রাখতে হবে।

এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখার যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও আদেশে বলা হয়েছে।

আদেশে আরে বলা হয়, বর্তমানে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দর বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোর প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শুক্রবার ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

ব্যাংক খোলা থাকবে আগামী শনি ও রবিবার

আপডেট টাইম : ১২:০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬