ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

আইন লঙ্ঘন: ১৪ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক-জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১১০ বার

সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে চলতি বছরের সেপ্টেম্বরে ১৩টি প্রতিষ্ঠানকে সতর্ক এবং ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বিএসইসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সেপ্টেম্বরে  সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার কারণে শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, এসআইএম ক্যাপিটাল লিমিটেড, টোটাল কমিউনিকেশন লিমিটেড, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এরিনা সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এরিস সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড এবং কনমার্ক লিমিটেডকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া, একই মাসে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে শান্তা সিকিউরিটিজের সিইও ও কমপ্লায়েন্স অথরিটি কাজী আসাদুজ্জামান, কমপ্লায়েন্স অফিসার এসএম হাবিবুর রহমান, চট্টগ্রাম ব্রাঞ্চ ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও একই শাখার কমপ্লায়েন্স অফিসার শারমিন মোর্শেদ; টোটাল কমিউনিকেশনের এমডি মইনুল কাদের, সিইও কাজী জুননুন বশরি, কমপ্লায়েন্স অফিসার, গাউসুল আজম ও বনশ্রী ইনচার্জ মইন কুরশি; কাইয়ুম সিকিউরিটিজের চেয়ারম্যান নূর-ই-নাদিয়া, এমডি নাঈম মো. কাইয়ুম, ডিজিটাল বুথ ইনচার্জ রাকেশ কুমার দেব; ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ, এমডি, সিএফও ও কোম্পানি সচিব; এসআইবিএল সিকিউরিটিজের সিইও ও কমপ্লায়েন্স অথরিটি ওয়ালিদ মাহমুদ সোবহানি, অনুমোদিত প্রতিনিধি আসমা-উল-হোসনা ও ফখরুদ্দিন মোবারক শাহ; এরিনা সিকিউরিটিজের ধানমন্ডি শাখার ইনচার্জ মো. আল তমাস; বিআরবি সিকিউরিটিজের কমপ্লায়েন্স অফিসার ও অ্যাকাউন্ট ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান; কনমার্কের কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ শামসুল আরেফিন ও অ্যাকাউন্টস ইনচার্জ মো. আবুল বাশার; এরিস সিকিউরিটিজের এমডি মাসুদুল হক, কমপ্লায়েন্স অফিসার রাশেদ আহমেদ ও ধানমন্ডি ব্রাঞ্চ ইনচার্জ সাকিব কামার; ইউনাইটেড সিকিউরিটিজের সিইও খাইরুল আনাম চৌধুরী, কমপ্লায়েন্স অথরিটি মাহফুজুর রহমান ও অ্যাকাউন্টস ইনচার্জ মো. এনামুল হক; ফেডারেল সিকিউরিটিজের এমডি ওয়াহিদউল্লাহ শহীদ ও বগুড়া ডিজিটাল বুথ ইনচার্জ মো. শরিফুর রহমান; ফিনট্রা সিকিউরিটিজের এমডি অজিত কুমার বণিক, কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ও বগুড়া ব্রাঞ্চ ইনচার্জ মিনহাজুর রহমানকে সিকিউরিটিজ সংক্রান্ত আইন যথাযথভাবে পরিপালন করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

আইন লঙ্ঘন: ১৪ প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্ক-জরিমানা

আপডেট টাইম : ১১:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪