ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

ভারত থেকে এলো আরও ২ লাখ ৩১ হাজার ডিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার

ভারত থেকে ডিমের একটি বড় চালান বাংলাদেশে এসেছে। সাড়ে ৭ টন ওজনের ডিমবোঝাই ট্রাকে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন। ভারতীয় রপ্তানি কারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালান বোঝাই ট্রাকটি শনিবার রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছে।

আমদানিকারকের পক্ষে কোনো কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাখিল না করায় গতকাল চালানটি খালাস দেয়নি বন্দর কর্তৃপক্ষ। আজ রবিবার আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের জন্য রাতুল এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট দুপুরের দিকে কাস্টমসে কাগজপত্র দাখিল করে।

কাস্টমস সূত্রে জানা যায়, ডিমের আমদানি মূল্য ৯ হাজার ৯৬৯ দশমিক ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৩২৫ টাকা। আমদানি মূল্যের ওপর ২৮ শতাংশ শুল্ক পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে। প্রতি পিস ডিমের আমদানি মূল্য বাংলাদেশি টাকায় ৫ টাকা ৭৫ পয়সা এবং ডিম প্রতি শুল্ক পরিশোধ করতে হবে প্রায় ২ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের চালানটি যেহেতু জরুরি এবং পচনশীল সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যচালান পরীক্ষণ করে খালাসের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটিও মনিটরিং করা হচ্ছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো। এর আগে গত ৯ সেপ্টেম্বর ২ লাখ ৩১ হাজার পিস ডিম আমদানি করে হাইড্রো ল্যান্ড সলুশন নামে একটি ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

ভারত থেকে এলো আরও ২ লাখ ৩১ হাজার ডিম

আপডেট টাইম : ১১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪