ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ চায় সরকার: তথ্যমন্ত্রী পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?-কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব অবসরে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ৩২৬ বার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আহসান এইচ মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। আহসান এইচ মনসুরের গভর্নর হওয়ার বিষয়টি মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র যুগান্তরকে আহসান এইচ মনসুরের গভর্নর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। পরে এ বিষয়ে জানতে চাইলে ড. আহসান এইচ মনসুর যুগান্তরকে বলেন, এ বিষয়টি আমিও শুনেছি।

ড. আহসান এইচ মনসুর এমন এক সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেয়েছেন যখন দেশে সার্বিক মূল্যস্ফীতি ১২ শতাংশ ছুঁই ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি আরও বেশি—১৪ দশমিক ১০ শতাংশ। মূল্যস্ফীতির এমন চিত্র যা গত ১৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। তাই নতুন দায়িত্বটা তার জন্য বেশ চ্যালেঞ্জিংই হতে চলেছে।

ড. মনসুর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডা চলে যান।

একজন স্নাতকোত্তর ছাত্র এবং গবেষণা সহকারী হিসেবে তিনি কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে (১৯৭৮-৮১) স্নাতক পর্যায়ে নিয়মিত অর্থনীতি কোর্সও পড়াতেন।

এরপর তিনি ১৯৮১ সালে ইকোনমিস্ট প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগদান করেন এবং তারপরে ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন।

আইএমএফ-এ তার দীর্ঘ কর্মজীবনে ড. আহসান এইচ মনসুর মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন।

তিনি আইএমএফ-এর গুরুত্বপূর্ণ কার্যকরী বিভাগগুলোতে (রাজস্ব বিষয়ক ও নীতি পর্যালোচনা ও উন্নয়ন বিভাগ) এবং অঞ্চলভিত্তিক বিভাগগুলোতে (মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া এবং এশীয় বিভাগ) কাজ করেছেন।

এছাড়া তিনি ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানে আইএমএফ-এর সিনিয়র আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর (১৯৮৯-৯১) আর্থিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে তার নিয়োগের সময় ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সঙ্গে জড়িত ছিলেন।

সম্প্রতি তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সৌদি আরব, কুয়েত ও ওমানে আইএমএফ মিশনের প্রধান ছিলেন।

আইএমএফ থেকে দ্রুত অবসর গ্রহণের পর নীতি বিশ্লেষণের লক্ষ্যে ও একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যান্য পেশাদারদের সঙ্গে সমন্বয় করে ড. মনসুর বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।

বিভিন্ন মর্যাদাপূর্ণ জার্নালে ড. মনসুরের অসংখ্য প্রকাশনা করেছেন রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক হিসেবে সুপরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

আপডেট টাইম : ১১:০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪