ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, সুস্থ পরিবেশ চায় সরকার: তথ্যমন্ত্রী

জুলাইয়ে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৪১ বার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে দেশব্যাপী হওয়া আন্দোলন, শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, সাবেক সরকারের কারফিউ প্রভৃতির প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। মে মাসের তুলনায় গত জুলাই মাসে জাতীয় পর্যায়ে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতি, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

এ সময়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হারে, জুন মাসে যা ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

জুলাই মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ৬৮ শতাংশ হারে; যা আগের মাসে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৯ দশমিক ১৫ শতাংশ।

সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে গত মে মাসে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ হয় সাধারণ মূল্যস্ফীতি, এই হার ছিল ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে গত জুলাই মাসেই দানা বাঁধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে এই আন্দোলন পরিণত হয় ছাত্র-জনতার সংগ্রামে। বিক্ষোভকারীরা সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

এছাড়া, জুলাই মাসের বেশকিছু দিন ধরে আন্দোলনের কারণে দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এতে পণ্যের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। ক্ষতি হয় ব্যবসা-বাণিজ্যের। এ সময় বন্দর ও রেল যোগাযোগও বন্ধ রাখা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা

জুলাইয়ে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ, ১২ বছরের মধ্যে সর্বোচ্চ

আপডেট টাইম : ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪