ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুঁজিবাজারে লেনদেন চলবে ৪ ঘণ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১২৮ বার

দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। রোববার (২৮ জুলাই) থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। এদিন সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এ লেনদেন চলবে দুপুর ২টা পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে লেনদেন হবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার ব্যাংক ও সরকারি অফিসের জন্য যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের এই সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, সরকারের নির্দেশনার আলোকে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে পোস্ট ক্লোজিং থাকবে দুপুর ১টা ৫০ থেকে ২টা পর্যন্ত।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম রাইজিংবিডিকে জানিয়েছেন, সিএসইতে ডিএসইর মতোই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। পোস্ট ক্লোজিংয়ের সময় থাকবে দুপুর ১টা ৫০ থেকে ২টা পর্যন্ত।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার ঘোষিত টানা তিন দিন সাধারণ ছুটির পর গত বুধবার (২৪ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ওই দিন এবং পরের দিন বৃহস্পতিবার (২৫ জুলাই) সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস চলে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। গত শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

পুঁজিবাজারে লেনদেন চলবে ৪ ঘণ্টা

আপডেট টাইম : ১১:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪