ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ব্যাংকে ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ১৪৪ বার

প্রতি বছরের মতো ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকায় তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আজ। ব্যাংকে লেনদেন বন্ধ থাকার কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য পুঁজিবাজার বন্ধ থাকবে ।

৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে। প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।

মঙ্গলবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকে লেনদেন(অর্থ উত্তোলন ও জমা) চলবে বিকেল ৪ টা পর্যন্ত। অবশিষ্ট দুই ঘণ্টা দাপ্তরিক প্রয়োজনে খোলা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

আজ ব্যাংকে ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

আপডেট টাইম : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪