ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬
  • ৪০৩ বার

বাংলাদেশ ব্যাংককে রিজার্ভের চুরি হওয়া অর্থের ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আনতে ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে ফিলিপাইনের আদালতে আবেদন করতে হবে। রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রিজার্ভের চুরিকৃত অর্থ উদ্ধারে ফিলিপাইন হতে দেশে ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘটনার পর হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় চুরির অর্থের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক অর্থ উদ্ধার কার্যক্রমে ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থাসহ বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত আইনজ্ঞ সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এফিডেভিটের মাধ্যমে ফিলিপাইনের আদালতে আবেদন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট (এমএলএ) রিকয়েস্টের আওতায় ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশ ব্যাংকের পক্ষে আদালতে অর্থ ফেরতের আবেদন করবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এফিডেভিট ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে আবেদন

আপডেট টাইম : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬