ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

এবার সালমানের সঙ্গে বাহুবলীর ‘কাটাপ্পার’ টক্কর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২১০ বার

দক্ষিণের সুপার হিট সিনেমা ‘বাহুবলী’। যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস। সিনেমায় বাহুবলীকে খুন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ‘কাটাপ্পা’। এই চরিত্রটি রূপায়ণ করেছিলেন অভিনেতা সত্যরাজ।

সিনেমার প্রথম কিস্তিতে সে সময় জাতীয় প্রশ্নই হয়ে উঠেছিল, কাটাপ্পা কেন মারল বাহুবলীকে? যার উত্তর পাওয়া যায় ‘বাহুবলী’র দ্বিতীয় ভাগে। এবার সেই কাটাপ্পার সঙ্গেই টক্কর দেবেন বলিউড অভিনেতা সালমান খান।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভাইজানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে সত্যরাজকে। তবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিং।

প্রাণনাশের হুমকিকে পাত্তা না দিয়ে ‘দাবাং’ মেজাজেই শুটিং করছেন সালমান। শুটিং ফ্লোর থেকে ইতোমধ্যে ফাঁস হয়েছে ছবিও। এসবের মাঝেই ফাঁস হলো ‘সিকান্দার’-এর নতুন আপডেট। জানা গেছে, এই সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা।

অভিনেতার বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের কারণে ‘সিকান্দার’-এর শুটিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে সালমানকে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি পুরো সিনেমার শুটিং হবে। তবে কোন দেশে, সেটা এখনও খোলসা করতে চায়নি ‘সিকান্দার’-এর টিম। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমানের এই সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

এবার সালমানের সঙ্গে বাহুবলীর ‘কাটাপ্পার’ টক্কর

আপডেট টাইম : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪