ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ নীতিমালা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬
  • ৫৬৫ বার

কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বার্ষিক নীতিমালা ঘোষণা করেছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ নীতিমালা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নীতিমালা অনুযায়ী, এখন থেকে শস্য/ফসল চাষের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি রির্পোটিং ও সিআইবি ইনকোয়্যারির প্রয়োজন পড়বে না।

এখন থেকে এজেন্টরা ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করতে পারবে। তবে এজেন্টরা গ্রাহকের নিকট থেকে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ সার্ভিস চার্জ (ভ্যাট সহ) আদায় করতে পারবে।

নতুন নীতিমালা অনুযায়ী, আম লিচুর পাশাপাশি পেয়ারা উৎপাদনে সারা বছর ঋণ পাবে কৃষকরা।

দেশের সব বেসরকারি ব্যাংকগুলোকে তাদের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম ৩০% বাধ্যতামূলকভাবে নিজস্ব শাখা বা এজেন্টের মাধ্যমে বিতরণ করতে হবে।

গত অর্থবছরে ৩৪ লাখ ২৬ হাজার ১৩৪ জনের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। যার পরিমাণ ১৭ হাজার ৬৪৬ কোটি ৩৯ লাখ টাকা। যা লক্ষমাত্রার প্রায় ১০৮ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ নীতিমালা ঘোষণা

আপডেট টাইম : ১১:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০১৬