ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ নভেম্বরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

আজ সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।

তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স কিছুটা বাড়লেও, চলতি বছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে সর্বনিমম্ন রেমিট্যান্স পাঠান। এর পরে রেমিট্যান্সের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার  ফলে অক্টোবর মাসে রেমিট্যান্স বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বরের ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলার মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ  ৫০ হাজার মার্কিন ডলার।

নভেম্বরের ২৪ দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

আপডেট টাইম : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩