ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ টাকা কেজি পিঁয়াজ ৩০ টাকায় আলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৭১ বার

রাজধানী ঢাকায় আজ থেকে ট্রাকে করে চারটি পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পিঁয়াজ কিনতে পারবেন। পিঁয়াজ বিক্রি হবে কেজি প্রতি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১০০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গতকাল এক সংবাদ সম্মেলনে এ ট্রাকসেলের কথা জানান। তিনি বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডে দেশব্যাপী ন্যাযমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ঢাকায় এই ট্রাকসেল কার্যক্রম চলবে। তবে ফ্যামিলি বা পারিবারিক কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি হবে না। বরং যারা আসবেন, তারাই সেই পণ্য পাবেন।

তপন কান্তি ঘোষ আরও বলেন, দাম যত দিন স্থিতিশীল না হয়, তত দিন আমদানি চলবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চিনি ও তেল আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। পণ্য আমদানিতে যেন ডলারের সমস্যা না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির পণ্য আমদানির এলসি মূলত সোনালী ব্যাংকের মাধ্যমে করা হয়। সে জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

৫০ টাকা কেজি পিঁয়াজ ৩০ টাকায় আলু

আপডেট টাইম : ১০:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩