ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১৯০ বার

সিঙ্গাপুর থেকে ৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকার ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩-এর আওতায় সিঙ্গাপুরের এম/এস অ্যাগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে এসব গম কেনা হবে।

অন্যদিকে, সভায় বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার তেল ও ডাল কেনারও সিদ্ধান্ত হয়েছে।

এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেজিপ্রতি ১১০ টাকা ৯৭ পয়সা দরে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল কেনা হবে।

এ ছাড়া একই মন্ত্রণালয়ের অধীন মজুমদার ব্রান অয়েল মিলস থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ২৫ পয়সা দরে ৬২ কোটি ৫০ লাখ টাকার ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল এবং সিটি এডিবল অয়েলের কাছ থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ৩৮ পয়সা দরে ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার

আপডেট টাইম : ১১:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩